Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় জিয়ারখী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin • 19 Aug 2023, 11:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জিয়ারখী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় জিয়ারখী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকাবহ ১৫ ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার ( ১৯ আগষ্ট)  বিকেলে কমলাপুর বাজারস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ রবিউল ইসলাম।

জিয়ারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানা আওয়ামীলীগের সভাপতি আ, স,ম আক্তারুজামান মাসুম,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান আতা, নাগরিক পরিষদের চেয়ারম্যান সাইফুল দৌল্লা তরুণ, সদর থানা যুব লীগের সভাপতি আব্দুল আলীম,কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, জিয়ারখী ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ , জিয়ারখী ইউনিয়ন ৫ নং ওর্য়াড আওয়ামীলীগের ইউ পি সদস্য সামসুল আলম সহ শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।