Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় চালের মোকামে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,দুই গুদাম সিলগালা

admin • 31 Jan 2024, 06:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় চালের মোকামে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,দুই গুদাম সিলগালা
নিজস্ব প্রতিদেক,কুষ্টিয়া:

দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বুধবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিভিন্ন অটোরাইস মিল পরিদর্শন করেছেন। মন্ত্রী দেশ এগ্রো অটোরাইস মিল, সু্বর্ণা অটোরাইস মিল, আল্লাহর দান অটোরাইস মিল, স্বর্ণা অটোরাইস মিল ও রশিদ অটোরাইস মিল পরিদর্শন করেন।

 

এ সময় অবৈধভাবে গম ও আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করে কুষ্টিয়া জেলা প্রশাসন। এ ছাড়া অবৈধ ধান মজুত করায় একটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়।

 

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী বলেন, ‘অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাজার স্থিতিশীল করতে সারা দেশেই অভিযান চলছে।’

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।