কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা (ইবি) থানার লক্ষ্মীপুর এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মিন্টু শেখের বিরুদ্ধে। সোমবার (১৫ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শিরিনা খাতুন (৩৮)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর এলাকার উসমানের মেয়ে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে সোমবার (১৫ এপ্রিল) রাতে মিন্টু মারধর করেন শিরিনকে। এক পর্যায়ে শিরিন অসুস্থ হলে তাকে কুষ্টিয়ার ২৫০-শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, এধরনের খবর শুনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





