কুষ্টিয়ায় কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পইনের শুভ উদ্ভোধন করা হয়েছে।
( ২৪ অক্টোবর ) বৃহস্পতিবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পইনের উদ্ভোদনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল।
জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হান্নান,ডা মো সেলিম হোসেন ফারাজী,জেলা শিক্ষা অফিসার ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,প্রিন্সিপাল আরপিটিআই,সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা,মেডিকেল অফিসারবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত প্রত্যকে কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে ।প্রত্যেককে বিনামূল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে ২৪ অক্টোবর থেকে।





