Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

admin • 10 Apr 2023, 04:43 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

কুষ্টিয়া জেলা প্রশাসকের অনুরোধে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া ও ঝিনাইদহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভা ডেকেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।

 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, ৬ এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহের কালিগঞ্জ বাসস্ট্যান্ডে ঝিনাইদহ মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা কুষ্টিয়া বাস শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করে।

 

তারই প্রতিবাদে কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়া-খুলনা কুষ্টিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে এবং তিনদিনের আল্টিমেটাম দেয়া হয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

 

তা না হলে ১০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। কিন্তু রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের অনুরোধে ওই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়।

 

তিনি আরও বলেন, আশাকরি সোমবার উভয়পক্ষের আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।