Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ গ্রেপ্তার

admin • 02 Oct 2024, 02:29 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়া–৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছিলেন আবদুর রউফ। দশম জাতীয় সংসদে তিনি একই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবদুর রউফকে মনোনয়ন দেয়নি। এমপি হওয়ার আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি।

 

বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকেও আসামি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।