Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin • 28 Jan 2024, 04:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) কুষ্টিয়া ডিসিকোর্ট চত্বরের প্রেসক্লাব (কেপিসি) মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাধারণ সদস্য নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি ও খবরের কাগজের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, আরটিভি'র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, ডেইলি স্টার কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, দৈনিক স্বর্ণযুগ সম্পাদক কামরুন্নাহার খান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাহীন আলী, জনকণ্ঠের জেলা প্রতিনিধি এম এ রকিব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, স্বর্ণযুগের ভারপ্রাপ্ত সম্পাদক রকিবুল হাসান, সকালের সময় জেলা প্রতিনিধি চাঁদ আলী, বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, মানবকন্ঠের নাইম খন্দকার প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় নির্বাহী পরিষদ থেকে অনুমোদিত ও উত্থাপিত সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার মেহেরপুর ইউনিটসহ নতুন সদস্য অনুমোদন, বার্ষিক আয় ব্যয় উত্থাপন ও অনুমোদন, সাংবাদিক তহবিল গঠন ও কুষ্টিয়া সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।