২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ সেলিম রেজা ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আবু ইউসুফ।
গতকাল রবিবার (৫ জানুয়ারি) শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাফেজ সেলিম রেজা সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাফেজ সেলিম রেজা শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ আবু ইউসুফকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।





