Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া জেলা ছাত্রদল নেতা অলী গ্রেপ্তার

admin • 06 Nov 2023, 09:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা ছাত্রদল নেতা অলী গ্রেপ্তার

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরে আংশ নেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা ছাত্রদল নেতা অলীকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় বিএনপির বিভিন্ন নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এদিকে, ওই দিনের ঘটনার জন্য বিএনপি সরকারকে দায়ী করে সারাদেশে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে। আজ দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

 

এই অবরোধের মধ্যে সারাদেশ অন্তত ১৯টি যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।