কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ অর্থ বছরের ৬ মাসের হিসাব উপস্থাপন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
( ৩০ সেপ্টেম্বর) সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবনের হলরুমে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহঃ হারুনুর রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঞ্চালন করেন, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ। এসময় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন ।





