কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ আগস্ট) কুমিল্লার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরাসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক। তাদের মাধ্যমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের সচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লাতে সাতটি টিম বাজার মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিক্ষার্থীদের সঙ্গে আসায় শিক্ষার্থীরা যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। আমার এটিকে সাধুবাদ জানাই। আমরা চাই সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করি। এর ফলে ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করি। তবে যেহেতু ছাত্ররা আইনি পদক্ষেপ করতে পারবে না তাই আমার তাদের জানিয়েছি। যদি কোথাও অনিয়ম দেখে তাহলে যেনো আমাদেরকে জানানো হয়।





