Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

admin • 19 Aug 2024, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমিল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

কুমিল্লা নগরীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ি বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তার বাবার নাম নোয়াব মিয়া সর্দার। 

নিহত সোহাগের ভাগিনা ইকরাম জানান, তার মামা দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা কে আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যায়। 

 

সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে এলে সড়কের জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

 

ইকরাম আরও জানান, মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। পরে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।