Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত

admin • 17 Aug 2022, 05:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছে তিন অটোরিকশা যাত্রী।   বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টায় চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী। মাদ্রাসা ছাত্ররা পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পড়েছিলো। ধারনা করা হচ্ছে, কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই  নিহত হয়।   মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হোক আকন্দ জানান, ঘাতক গাড়ীটি পালিয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।