Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীর নবাগত ইউএনও’র সঙ্গে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

admin • 04 Dec 2025, 12:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীর নবাগত ইউএনও’র সঙ্গে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ার কুমারখালীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে কুমারখালী উপজেলা প্রশাসনিক ভবনে ইউএনও’র সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাস, রেডিওলজি বিভাগের সমন্বয়ক শ্রী অসীম কুমার কুন্ডু, কুমারখালী প্রেস ক্লাবের সদস্য ও ‘দ্যা মিরর অব বাংলাদেশ’ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় কুমারখালীর স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।