Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ৪ মাদক কারবারিকে কারাদণ্ড

admin • 08 Sep 2024, 08:54 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৪ মাদক কারবারিকে কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

রবিবার দুপুর ১২টার দিকে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। উপস্থিত ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।

 

ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, কুমারখালী পৌরসভা এলাকার কুন্ডপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯) ও দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলামকে (২৩) একমাস করে কারাদণ্ড ও এলঙ্গী পাড়ার মো শরিফুল ইসলামের ছেলে মো. মুর্শিদ আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে মনির হোসেনকে (২২) দেওয়া হয়েছে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড।

 

মাদক সেবন ও বিক্রির অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এদের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।