মেয়াদউত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন শিশু খাবার রাখা এবং বৈধ ছাড়পত্র না থাকায় কুষ্টিয়ার কুমারখালীতে ৪ ফার্মেসীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে কুমারখালী পৌরশহর এলাকায় আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় ভূমি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা - কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, তিনি দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত পৌরশহর এলাকায় অভিযান চালান।
অভিযানে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন শিশু খাবার রাখা এবং বৈধ ছাড়পত্র না থাকার অপরাধে হাজী ফার্মেসীকে দুই হাজার এবং আহমেদ, বিসমিল্লাহ ও মারুফ ফার্মেসীকে তিন হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





