Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ১৫০ জন প্রতিবন্ধী পেলেন শীতবস্ত্র

admin • 02 Jan 2024, 04:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ১৫০ জন প্রতিবন্ধী পেলেন শীতবস্ত্র

কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন ধরনের ১৫০ জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যাললয়ে সামনে ভুক্তোভোগীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা শাখার ব্যবস্থাপক মো. শাহিন উদ্দিন, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন সহ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।