Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন দিলো জামায়াত

admin • 27 Apr 2025, 09:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন দিলো জামায়াত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

আজ ( ২৭ এপ্রিল ) রবিবার উপজেলার আল-ফালাহ ইয়াতিম খানার হল রুমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলার নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন।

এসময় জামায়াতে ইসলামীর কুমারখালী পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, পৌর সেক্রেটারী মো: কামাল হোসাইন, রাজনৈতিক সম্পাদক আকমাল হোসেন ও পৌর যুব বিভাগের সভাপতি ও কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা প্রমূখ।

  এস/ মিরর 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।