Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

admin • 19 Oct 2024, 07:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুর ইসলাম চপল।

কবি নাট্যকার লিটন আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ও সহকারি অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক ও শিক্ষক মোঃ হাসিম আলী ও মাওলানা নূর মোহাম্মদসহ উপজেলার স্থানীয় আলেম-ওলামারাও উপস্থিত ছিলেন।

 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। নাতে রাসুল (সা) পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক মাওলানা জহির। নবী (সা)কে নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান।

কুমারখালীর ইতিহাসে এই প্রথম ব্যতিক্রমি মাহফিলে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিক ও সংস্কৃতিক ব্যক্তিরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের মাঝে মাঝে হামদ ও নাত পরিবেশন করেন গড়াই শিল্পী গোষ্টি ও আলোকিত শিল্পীগোষ্ঠী কুষ্টিয়ার শিল্পীরা।

সীরাতুন্নবী (সা.) মাহফিলে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের সেই অনুযায়ী জীবন পরিচালনার নির্দেশনা প্রদান করেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।