Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সিএনজি মালিক সমিতির ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত

admin • 01 Feb 2024, 08:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সিএনজি মালিক সমিতির ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে সিএনজি মালিক সমিতির বার্ষিক ফুটবল ম্যাচ -২০২৪ অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় শৈলকুপা ফুটবল একাদশকে এক - শূণ্য গোলে পরাজিত করে বিজয় লাভ করে পান্টি সিএনজি ফুটবল একাদশ।

 

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চাদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ছাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া খান জেমস সহ প্রমুখ।

 

পুরস্কার বিতরণের সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, নানাবিধ কারণে যব সমাজ স্মার্টফোনে আসক্ত হচ্ছে। মাদকমুক্ত হয়ে পড়ছে। সেজন্য ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সমাজে নানান অপরাধ বাড়ছে। তাই অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলার আয়োজন করতে হবে।

 

ক্যাপশন ঃ কুমারখালীর পান্টি ফুটবল খেলায় পুরস্কার বিতরণ করেন এমপি আব্দুর রউফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।