Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সাবেক এমপি আব্দুর রউফের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশে জনতার ঢল

admin • 14 Oct 2023, 08:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সাবেক এমপি আব্দুর রউফের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশে জনতার ঢল

শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সকল জনসাধারণের মাঝে পৌছানের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক বিশাল উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ অক্টোবর) দুপুরে কুমারখালী - খোকসা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি বাসস্টান্ড, স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার, শহীদ গোলাম কিবরিয়া সেতু প্রদক্ষিণ করে। পরে সেতু এলাকায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুভাষ দত্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদসহ আট থেকে দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। সেই উন্নয়ন সকল জনসাধারণের মাঝে পৌছে দিতে আমি আট থেকে দশ হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছি। এই আয়োজন আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আমার আগাম বার্তা প্রদান।

তিনি আরো বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। শেখ হাসিনা যোগ্য লোককেই নৌকার মনোয়ন দিবেন। আমি একজন নৌকার মনোয়ন প্রত্যাশী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।