Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

admin • 27 Jan 2023, 11:21 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সন্ত্রাসীরা। বুধবার রাতে এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক শাহিন বিশ্বাস।

শাহিন বিশ্বাস জানান, গত বছরের জুলাই মাসে পান্টি ইউনিয়ন এর রামনগর গ্রামের রোমান আহাম্মেদকে অবৈধ অস্ত্রসহ সিপিসি -১ র‍্যাব -১২ এর সদস্যরা আটক করার সংবাদ এবং একই গ্রামের মাদক ব্যবসায়ী লাহরী মোল্লার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে সেগুলো তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন।

 

গত মঙ্গলবার ফেসবুকের সেই পোস্টের কমেন্ট বক্সে রোমান ও লাহরী বিভিন্ন ধরনের কটুক্তিপূর্ণ কমেন্টস করে। এবং গত বুধবার তার চাচাত ভাই ঠিকাদার এনামুল হক সুমন উল্লেখিত সন্ত্রাসীদের এলাকায় ঠিকাদারি কাজ করার সময় রোমান ও লাহরী তার ভাইয়ের কাছে চাঁদা দাবী করে।

 

এবং এসময় রোমান ও লাহরী তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয় তার ভাইয়ের কাছে। যেকারণে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কুমারখালী থানায় রোমান ও লাহরীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজখবর নেয়া হচ্ছে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।