Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু

admin • 28 Jun 2025, 08:16 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু

কুষ্টিয়ার কুমারখালীতে  সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে ওই রথযাত্রা মহোৎসব শুরু হয়।

 

কুমারখালী উপজেলা রথ কমিটিরর আয়োজনে রথযাত্রা মহোৎসবের শুভ উদ্ভোধন করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক, অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল, রথযাত্রা কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা, বাবু সুধাংশ কুমার বিশ্বাস, শিশির কুমার বিশ্বাস, সঞ্জীব চাকী,বাবু নিতাই কুমার কুন্ডু, বিপুল ভট্টাচার্য, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী প্রমুখ।

 

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

 

আগামী ৫ জুলাই শনিবার বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এ বছর ঢাকাসহ সারা দেশে ইসকনের ১২৮টি মন্দির ও আশ্রমে এদিন রথযাত্রা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।