Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

admin • 11 Jan 2023, 08:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

কুষ্টিয়ার কুমারখালীতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানব সেবায় আমরা' কমিটির সদস্যরা।

বুধবার(১১'জানুয়ারী) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর কালীবাড়ি মোড়ে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে তিন শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক আব্দুল বারী মোল্লা, নির্বাহী সদস্য সুচন্দন সরকার, শফি আহমেদ, বিল্লাল হোসেন ও আব্দুস সালামসহ অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।