Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে শিক্ষাক্রম সংস্কার, বাতিল ও প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি মানববন্ধন

admin • 26 Jan 2023, 08:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শিক্ষাক্রম সংস্কার, বাতিল ও প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি মানববন্ধন

কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবিতে কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে(২৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমারখালী বাসস্টান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন শাখা।

উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মো. খালিদ হোসাইন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কারী নিজামুদ্দিনসহ প্রমুখ। এসময় অন্তত ২৩ জন আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

 

মানববন্ধন শেষে আন্দোলনকারী বিশেষ মোনাজাত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) নিকট ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

 

মানববন্ধনে বক্তারা জানান, শিক্ষাক্রম-২০২৩ এ সুলতানি আমলের গৌরবোজ্জ্বল ইতিহাস বিকৃতি, প্রকৃতিবিরূদ্ধ ও দেশীয় সংস্কৃতি বিরোধী ট্রান্সজেন্ডার প্রমোট, কিশোর-কিশোরীদের অনৈতিক সম্পর্কে উৎসাহ প্রদান, ইসলামকে হেয় প্রতিপন্ন করা, বিতর্কিত ও অবৈজ্ঞানিক বিবর্তনবাদকে চাপিয়ে দেয়া, ধর্মীয় স্বাতন্ত্রকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা, প্রচ্ছদ এবং বইয়ের পাতায় পাতায় ভিনদেশী সংস্কৃতি উপস্থাপন, প্লেজারিজম বা চৌর্যবৃত্তির আশ্রয় নেয়া, শিশু মনে আত্ম-পরিচয় সংকট সৃষ্টি করা, তথ্য ও বানানগত ভুল এবং ভাষাগত আগ্রাসন করা হয়েছে। এমন শিক্ষা শিক্ষাক্রম সংস্কার, বাতিল ও প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।