Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে শিক্ষা উপকরণ, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

admin • 22 Feb 2024, 06:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শিক্ষা উপকরণ, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ৩০০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, খাতা, কলম, ১৬ জন দুস্থ মহিলাদের মাঝে ১৬ টি সেলাই মেশিন, ৭ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৭ টি হুইল চেয়ার প্রদান ও ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে এক কালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা বালিক এতিমখানা চত্বরে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটের সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করে কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

অনুষ্ঠানে কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, অধ্যাপক ডা. লে. কর্নেল ( অবঃ) মো. তোফাজ্জেল হোসেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুর রউফ কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।