Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

admin • 14 Dec 2023, 01:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস -২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী, সাংবাদিক জাকের আলী শুভ ও মিজানুর রহমান নয়নসহ প্রমূখ।

 

সভায় ইউএনও মো. মাহবুবুল হক বলেছেন, ' বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল শহীদ ও বুদ্ধিজীবিদের আত্মত্যাগ মুখে নয়, বুকে ও হৃদয়ে ধারণ ও লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। '

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।