Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে র‍্যাবের হাতে ভূয়া চিকিৎসক আটক

admin • 12 Feb 2023, 09:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে র‍্যাবের হাতে ভূয়া চিকিৎসক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে মো. আল আমিন (৩৫) নামের একজন নাক, কান, গলা রোগের ভুয়া বিশেষজ্ঞ ও সার্জনকে আটক করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিগরপাড়া এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব - ১২।

আটকৃত ভুয়া চিকিৎসক কুষ্টিয়া সদর থানার হাউজিং ডি - ব্লক, ২৭০ এলাকার মো. মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। পরে তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় একটি প্রতারণা মামলা করে র‍্যাব।

রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১, ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ছেঁউরিয়া কারিগরপাড়া এলাকা থেকে একজন নাক, কান, গলা রোগের ভুয়া বিশেষজ্ঞ ও সার্জনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় প্রতারনার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।