Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত সারা দেশ জেলার খবর

কুমারখালীতে র‍্যাবের অভিযানে গাঁজা সহ আটক ১

admin • 08 Jul 2021, 03:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল ০৮ জুলাই বৃহস্পতিবার সন্ধা ৭ ঘটিকার সময়, ‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন জয়নাবাদ মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ হাফিজ মন্ডল এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-১৯৫ গ্রাম। যাহার মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার ) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০২ টি, নগদ-১৯০/- টাকা সহ ০১ জন আসামী মোঃ আকাশ মন্ডল (৩৮), পিতা-মৃত বরকত মন্ডল, সাং-জয়নাবাদ মন্ডলপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।