Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মূল্যতালিকা না থাকায় তিন ফল বিক্রেতাকে জরিমানা

admin • 08 Oct 2023, 03:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মূল্যতালিকা না থাকায় তিন ফল বিক্রেতাকে জরিমানা

দোকানে মূল্য তালিকা না থাকায় কুষ্টিয়ার কুমারখালীতে তিন ফল বিক্রেতা দুই হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কুমারখালী স্টেশন বাজার, থানামোড় ও বাসস্টান্ড এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করে কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত।

আদালত সুত্রে জানা গেছে, মূল্য তালিকা ছাড়ায় ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে থানা মোড়ের শাহাজাহান ফল ভান্ডারকে ৮০০ শত টাকা, রেল বাজার রকি ফল ভান্ডারে ৫০০ টাকা এবং তুফান ফল ভান্ডারে ১০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এতথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, দোকানে মূল্য তালিকা না থাকায় তিন ফল বিক্রেতা দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।