কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো এমপি কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুযারী) বিকেলে কুমারখালী খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার স্পোর্টিং ক্লাব মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এমপি আব্দুর রউফ উদ্বোধনী অনুষ্ঠানে যুবসমাজকে মাদক ও অপরাধ মুলক কর্মকান্ড থেকে নিবৃত্ত এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতে কুমারখালীতে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন।
এমপি কাপ টি - টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজক জাকারিয়া খান জেমস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, থানার তদন্ত কর্মকর্তা সুকল্যাণ বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মহেন্দ্রপুর সবুজ সংঘ কুমারখালী ও নগর বাকা স্পোর্টিং ক্লাব হালসা মিরপুর অংশ গ্রহণ করেন।
টসে জিতেও ফিল্ডিং এ নামেন নগর বাঁকা স্পোটিং ক্লাব। ব্যাটিং এ মহেন্দ্রপুর স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন। ১৫০ রানের জবাবে নগর বাঁকা স্পোর্টিং ক্লাব ১৪ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে খেলায় জয়লাভ করেন। খেলাটি পরিচালনা করেন সুনীল বিশ্বাস ও বাবু চঞ্চল কুমার কর্মকার।





