Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের জেল

admin • 06 Aug 2023, 10:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের জেল

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয়ের খেলারমাঠে আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় থানার ওসি মো. আকিবুল ইসলাম ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন – এলংগীপাড়ার মৃত ইয়াকুব আলীর আনিসুর রহমান (৩০), দক্ষিণ মনোহরপুর গ্রামের আকুলের ছেলে আলমগীর হোসেন (৪৩), শিপপুর গ্রামের মৃত আমান শেখের ছেলে সাবু শেখ (৩৫), পান্টির আব্দুল বারিকের ছেলে আমিরুল ইসলাম (২০) এবং ধলনগরের মৃত জুলমত আলীর ছেলে আলম মালিথা (৫৩)।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মহাবিদ্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনিসুরকে দুই মাস এবং আলমগীর, সাবু, আমিরুল ও আলম মালিথাকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এতথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। রোববারের অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।