Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মণ্ডপে মণ্ডপে নৌকায় ভোট প্রার্থণা করলেন আ.লীগ নেতারা

admin • 23 Oct 2023, 08:30 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মণ্ডপে মণ্ডপে নৌকায় ভোট প্রার্থণা করলেন আ.লীগ নেতারা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা - কর্মীরা। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের পক্ষ থেকে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

 

রোববার (২২ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কুমারখালী পৌরসভা, যদুবয়রা, চাঁদপুর, চাপড়া ও পান্টি ইউনিয়নের অন্তত ২৫ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও এমপির চাচা মো. সামছুজ্জামান অরুন।

   

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ টিপু ও সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ প্রমূখ।

 

এসময় নেতারা মণ্ডপে গিয়ে বলেন, ' ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামাত - বিএনপির লোকজন দেশে প্রতিমা ভাংচুর, জ্বালাও - পোড়াওসহ নানান অরাজকতা সৃষ্টি করেছে। কিন্তু শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে কাজ করে চলেছেন। সকল ধর্মের মানুষকে সুরক্ষা দিয়েছে। সেজন্য যেকোনো মূল্যে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে নৌকায় ভোট দিতে হবে।'

 

ক্যাপশন ঃ কুমারখালীতে পূজামণ্ডপে নৌকায় ভোট চাইলেন আ. লীগ নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।