Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ভ্যানচালক মজিবর হত্যায় ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৪

admin • 20 Jan 2025, 06:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভ্যানচালক মজিবর হত্যায় ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে, সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আর গ্রেপ্তারকৃতরা হলেন নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, জমি সংক্রান্ত এবং পাওনা টাকার জেরে ২০২৪ সালের ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারধর করে জখম করেন স্বজনরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে মজিবরবে ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর তার মৃত্যু হয়।

 

ওই ঘটনায় ১৩ নভেম্বর মজিবর রহমানের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ব্যাপারে মামলার বাদী শরিফা খাতুন জানান, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে তার স্বামীকে হত্যা করে স্বজনরা। আমি এ হত্যার সঠিক বিচার চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।