Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

admin • 08 Jun 2024, 05:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ ‘স্মার্ট ভূমিসেবায়, স্মার্ট নাগরিক'—এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে শনিবার থেকে শুরু হয়েছে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’, চলবে ১৪ জন শুক্রবার পর্যন্ত।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয় এবং বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ((ভূমি) মো. আমিরুল আরাফাত এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।