Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

admin • 21 Dec 2024, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন আরেক চাচাতো ভাই। শনিবার দুপুরে কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এঘটনা ঘটে।

 

নিহত হয়েছেন কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত এহের আলীর ছেলে মিন্টু আলী (৪৫)।

 

জানা যায়, বাড়ির সীমানায় কাঁঠাল ও সজিনা গাছ নিয়ে ঝন্টু ও মিন্টু নামের দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিলো। শনিবার দুপুরে ঝন্টু আলী গাছ দুটি কাটতে গেলে তার চাচাতো ভাই মিন্টু বাধা প্রদান করেন। এসময় ঝন্টু তার চাচাতো ভাই মিন্টুর শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করলে মিন্টু গুরুতর আহত হন। পরবর্তীতে মিন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।