Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

admin • 31 May 2024, 09:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

কুমারখালী প্রতিনিধি:

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাঈল ইসলাম এর সভাপতিত্বে শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় এ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আমিরুল আরাফাত , কুমারখালী উপজেলার বে-সরকারী ডায়াগণস্টিক হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সমিতির সাধারণ সম্পাদক সুরুজ আলী বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন এনজিও এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।