Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

admin • 15 Dec 2024, 04:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  কুষ্টিয়ার কুমারখালীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-কুমারখালী শিল্পকলার ড্রিইং মাস্টার কল্লোল অধিকারী, সংগীত শিক্ষক জহিরুল ইসলাম, সিনিয়র কণ্ঠশিল্পী সানজিদা হোসেন সহ আরো অনেকে।

 

চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, জাতীয় পতাকা, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, জাতীয় স্মৃতিসৌধ, জল রং/প্যাস্টেল রং ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতার অংশ গ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

 

অংশগ্রহণকারিদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে ১৬ই ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।