জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, এটিএম আবুল মনছুর মজনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, পৌর সভার প্যানেল মেয়র হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।





