Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পৌর ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ২

admin • 09 Feb 2025, 06:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পৌর ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ২

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতার অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মো: মেজবাউল হক হৃদয়কে (২১) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পদ্মপুকুর ঘাট এলাকা থেকে মো: মেজবাউল হক হৃদয় এবং বেলা ১২টায় উপজেলা মোড় থেকে মোবিন হাসান প্রান্তকে আটক করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলাইমান শেখ জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। পরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।