Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পৌর কাউন্সিলর রফিক আটক

admin • 02 May 2025, 08:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পৌর কাউন্সিলর রফিক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে অপারেশন ডেভিল হান্টে নাশকতা মামলায় পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় এবং শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

অপরদিকে কাউন্সিলরের স্ত্রী দাবী করেছেন তার স্বামীকে রাত ১০ টার দিকে কতিপয় দূর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে থানা পুলিশ তাকে উদ্ধার করেন। আটক হয়েছেন পৌরসভার সেরকান্দি এলাকার মসলেম উদ্দিনের ছেলে এসএম রফিক। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর।

 

জানা যায়, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা এস এম রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গেলে রাত ১০ টার দিকে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে কুমারখালী থানায় পাওয়া যায়। এবং নাশকতা মামলায় তাকে আসামি করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, দুর্বৃত্তরা এস এম রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। তবে রফিক আওয়ামীলীগ করায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছেন।

 

অপহরণের বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি এস এম রফিককে স্থানীয়দের সহযোগীতায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।