Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ

admin • 12 Mar 2025, 10:37 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তর আধুনিক প্রাণীর সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় ২৩জন পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১১ মার্চ)  সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের সামনে এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সজল দাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইউনুস আলী ও এখলাছ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।