Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ তরুণী

admin • 20 Jul 2025, 11:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ তরুণী

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশগ্রাম এলাকার কালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। নিখোঁজ তরুনীর নাম সোহানা খাতুন (১৮)। তিনি কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কারিগর পাড়া এলাকার মো. গোলাম মাওলার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে সোহানা খাতুন কালী নদীতে গোসল করতে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই কুমারখালী ফায়ার সার্ভিসের একটি দল নদীতে খোঁজাখুঁজি শুরু করে, তবে দীর্ঘ চেষ্টার পরও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

 

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে খুলনা থেকে একটি বিশেষ ডুবুরি দল দুপুরে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

 

নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নদীর পাড়ে ভিড় জমিয়েছেন স্বজনসহ স্থানীয় এলাকাবাসী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।