Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে নছিমন উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

admin • 22 Feb 2024, 11:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নছিমন উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন এর ময়েন মোড় কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত হয়েছেন পাংশা সদর উপজেলার মোরাটি ইউনিয়নের বাগদলি গ্রামের মৃত আসমত বিশ্বাসের ছেলে আলম বিশ্বাস (৪৫)। নিহতের ভাই কামাল বিশ্বাস জানান, তার ভাই বাগদলি বাজারের মুদি ব্যবসা করে। 

কুষ্টিয়া থেকে দোকানের মালামাল কিনে স্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়িতে পাংশা যাবার পথে গাড়ির চাকা পাংচার হয়। এসময় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া- রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের নীচে ডোবায় পরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে তার ভাইয়ের মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।