Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে 'তিনটাকায় একটা কবিতার' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

admin • 18 Feb 2025, 08:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে 'তিনটাকায় একটা কবিতার' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল কবি,সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মুরাদ জোয়ার্দারের 'তিনটাকায় একটা কবিতার' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। শিরোনামহীন পঞ্চাশটি কবিতার সমন্বয়ে এই কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে 'তিনটাকায় একটা কবিতা'এটি তার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সমকথা সাহিত্য সংসদের আয়োজনে কুমারখালী পাবলিক লাইব্রেরিতে এই প্রকাশনা উৎসবে তিনটাকায় একটা কবিতার মোড়ক উন্মোচন করা হয়।

 

প্রকাশনা উৎসবে কবি সুলতানা বেগম দুলারির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কবি লিটন আব্বাস।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমকথা সহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও জিটিভি'র কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল, অধ্যাপক স্বপন কুমার রায়, লেখক ও গবেষক সোহেল আমিন, এস এম আফজাল হোসেন, কুমারখালী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক কায়সার রেজা পাশা, কবি সিদ্দিক প্রামানিক প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।