Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ড্রিম প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরন

admin • 25 Dec 2023, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ড্রিম প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরন

কুষ্টিয়ার কুমারখালীর জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ড্রিম প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(২৫শে ডিসেম্বর) সকালে কুমারখালীর হলবাজারের প্রতিষ্ঠানের পক্ষথেকে এ আয়োজন করা হয় ।

 

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক মুহাম্মাদ ইমরান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী এম এন পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুত্তালিব মিয়া।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুলফিকার আলী, কুমারখালী এম এন পাইলট স্কুলের সহকারী শিক্ষকআব্দুস সাত্তার ।

 

একাডেমীর পরিচালক সামসছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এসময় শিক্ষার্থীদেও ফলাফল প্রকাশ করা হয় । সেসময় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিগন। সে সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক আল-শাহরিয়ার , মিজানুর রহমান রতন প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।