Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে জাতীয় ভোটার দিবস পালন

admin • 02 Mar 2023, 11:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় ভোটার দিবস পালন

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে (২রা মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে প্রজেক্টরের মাধ্যমে ভোটার দিবস ২০২৩ এর ভিডিও প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু । এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

ভোটার দিবসে ভোটারদের সেবায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।