Friday, 4 September 2026
শিরোনাম
Uncategorized সারা দেশ জেলার খবর

কুমারখালীতে গণঅধিকার পরিষদের ইউনিয়ন ভিত্তিক কার্যালয় উদ্বোধন

admin • 26 Nov 2024, 08:51 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুমারখালীতে গণঅধিকার পরিষদের ইউনিয়ন ভিত্তিক কার্যালয় উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ইউনিয়ন ভিত্তিক  কার্যালয় উদ্বোধন করা হয়েছে। (২৫ নভেম্বর ) মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড়ে কার্যালয় উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। অফিস  উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

জগন্নাথপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদ নেতা জুলফিকার মোর্শেদ খোকন ও যুব নেতা জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মাঝে  জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্জ খান,সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু,যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জয়,জেলা শ্রমিক অধিকার পরিষদের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।