Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে 'গগন হরকরা'র দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন

admin • 11 Jul 2023, 09:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে 'গগন হরকরা'র দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন

জাতীয় সংগীতের সুরকার এবং বাউলশিল্পী, গীতিকার গগন হরকরার (প্রকৃত নাম গগন চন্দ্র দাম) প্রতি শ্রদ্ধা জানাতে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বেলগাছি ঈমান মোড় এলাকায় দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১০ টায় ম্যুরালের দ্বার উন্মোচন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, কবি ও নাট্যকার লিটন আব্বাস ,পরিবেশবিদ গৌতম কুমার রায় প্রমুখ ।

এ উপলক্ষে ম্যুরাল চত্বরে গগন হরকরার 'আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যারে' গানটি পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় গগন হরকরার ম্যুরালের নকশা প্রণয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন করেন ইউএনও বিতান কুমার মন্ডল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।