Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুমারখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

admin • 12 Mar 2025, 10:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ঘোড়ায় দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট ব্যবসায়ী মসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন।

অন্যান্যদের মধ্যে কয়া ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মিনারুল ইসলাম, শরিফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম নজু, জিয়াউর রহমান জিয়া, ইমরান হোসেন ইউনুস, সেলিম মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।